ছবি : ফাইল ফটো
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাই সাইকেলের ধাক্কায় মোটর সাইকেলের চালক নাঈম মিয়া (২২) নি হত। রোববার (২০ অক্টোরব) রাত ১১ টায় শায়েস্তাগঞ্জ - দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায় শায়েস্তাগঞ্জ থেকে বাজার করে নিশাপট গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন মোটর সাইকেল চালক নাঈম ফরিদপুর ব্রীজের কাছে পৌছলে বিপরীত দিকে থেকে আসা বাইকেল সাইকেলের সাথে ধাক্কা লাগে তার। এ সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈম।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম কে মৃত ঘোষনা করেন।
নিহত নাঈম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুল হান্নানের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা / রহমান




