ছবি: নিজস্ব
ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বিজিবি মাধবপুরের ধর্মঘর সীমান্তে ৪ জনকে আটক করেছে।সোমবার(২১ অক্টোবর) মধ্যরাতে তাদের আটক করে ২৫ সরাইল ব্যাটেলিয়নের ধর্মঘর বিওপির বিজিবি জোয়ানেরা।
১৯৯৬/৩২-এস পিলারের কাছে সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কতোয়াকারা গ্রামের বিনব দাসের ছেলে রবি দাস (২৩), একই ঠিকানার রবি দাসের স্ত্রী সাথী দাস (২১),হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের খাচালাং দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের হরেকৃষ্ণ সাহার ছেলে সুমন সাহা (২৮)।
বিজিবি ২৫ সরাইল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করেছেন। আটকদের মাধবপুর রাতেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




