হবিগঞ্জে হাসপাতালের ৫ দালাল কারাগারে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

হবিগঞ্জে হাসপাতালের ৫ দালাল কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০২:০৭:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে হাসপাতালের ৫ দালাল কারাগারে

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার জসিম (৪৩), বানিয়াচং উপজেলার মাহমুদুল হাসান (৩০), সেলিম মিয়া (৪২), জাকারিয়া আহমেদ (৩০) ও নবীগঞ্জ উপজেলার শামীম মিয়া (২৭)।

সোমবার সেনাবাহিনী ও পুলিশের আকস্মিক যৌথ অভিযান চলাকালে কয়েকজন দালালকে হাসপাতাল এলাকা থেকে পালিয়ে যেতে দেখা যায়। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ২০২২ সালের একটি প্রতারণা মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছিলেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল প্রকৃতির লোকজন। দালালদের খপ্পরে পড়ে অনেক রোগীর প্রাণহানির ঘটনাও ঘটে। শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় সক্রিয় এ দালাল চক্র।

এ অবস্থায় ২০১৮ সালের ৪ নভেম্বর হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় দালাল নির্মূলে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কাগজপত্রেই সীমাবদ্ধ থাকে এ কমিটির কার্যক্রম। অবশেষে এর তিন মাস পর প্রকাশ করা হয় ২৮ দালালের তালিকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ