ছবি জৈন্তাপুর প্রতিনিধি
বাংলাদেশকে এখন আর কেউ তলা বিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করে না। বাংলাদেশ এখন ডিজিটাল যুগে পদার্পণ করেছে এবং ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে রুপান্তরিত হবে।কথা গুলো বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। সেই সাথে জীবনের সুরক্ষার জন্য সরকার গৃহিত সার্বজনীন পেনশন স্কিম সেবা গ্রহনের আহবান জানান তিনি।
১লা সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকার জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,একটা সময় ডিজিটাল কথাটি নিয়েও মানুষকে ভুল কথা শুনানো হত। এ দেশে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প নিয়েও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কোন কমতি ছিলো না।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক বলিষ্ঠ নেতৃত্বে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতুতে আজ গাড়ী চলছে কদিন পরে রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল যুগের সুফল জাতি এখন ভোগ করছে।ইনশাআল্লাহ ২০৪১ সালে উন্নত দেশের কাতারে এই বাংলাদেশ আত্মপ্রকাশ করবে শেখ হাসিনার নেতৃত্বে। এজন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তরুণদেরকে।
সম্প্রতি সরকার কর্তৃক মানুষের জীবনমান উন্নয়নে ও নিরাপত্তা নিশ্চিত করণে সার্বজনীন পেনশন স্কিম সেবা চালু করেছে সরকার যা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এটা নিয়েও একশ্রেনীর স্বাধীনতা বিরোধী শক্তি অপপ্রচারে লিপ্ত।তিনি সকলকে কোন প্রকারের গুজবে কান না দেয়ার আহবান জানান। সেই সাথে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সরকার গৃহিত সার্বজনীন পেনশন স্কিম সেবা গ্রহনের আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন উন্নয়নের যে জোয়ার অব্যাহত রয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করণে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম আহমদ চৌধুরী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল,উপজেলার আওয়ামীলীগ নেতা জালাল মেম্বার, মকবুল আলি মঙ্গল, আবদুল জলিল,ইউপি সদস্য আব্দুস সালাম, রাজু সিং,আবদুল কাদির,নজির আহমেদ,আবদুল হালিম,জালাল আহমেদ,বদরুল ইসলাম,শওকত আলি,মহিলা সদস্য হাওয়ারুন বেগম,খুরশিদা বেগম,অর্চনা রানী,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান সহ অন্যান্যরা।
F/A




