ছবি: সংগৃহীত
জৈন্তাপুরে দ্রুতগামী লেগুনা ক্যারিক্যাবের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ পথচারী নিহত হয়েছে
১ লা সেপ্টেম্বর ( শুক্রবার)। সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী চিনি বোঝাই লেগুনা ক্যারিক্যাব সিলেট- চ ১১-৯৭৬৬ দ্রুতগামী চলাকালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে করিচেরপুল সংলগ্ন হেমুর প্রবেশ পথে পরিত্যক্ত যাত্রী ছাউনির নিকট দাঁড়িয়ে থাকা পথচারী লোকমান আহমেদ (৭৫) কে সজোরে ধাক্কা দিয়ে যাত্রী ছাউনির সামনে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় স্হানীদের সহায়তায় লোকমান আহমেদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত লোকামান আহমেদ উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিণ নয়াখেল গ্রামের মৃত এরাদউল্লাহ্ র ছেলে।তিনি পেশায় একজন টুকরি ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনার পর ঘাতক গাড়ীর চালক পলাতক রয়েছে। গাড়ীতে চিনি বোঝাই ছিলো এবং ধারণা করা হচ্ছে চিনিগুলো ভারত থেকে পাচার করা যা শহরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামাবিল হাইওয়ে পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছিলো।
এম. এইচ. এ




