প্রতীকী ছবি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ৫ দফা দাবি বাস্তবায়নে মাধবপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে মাধবপুর উপজেলা সদরে মশাল মিছিলে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। এ-সময় মশাল মিছিলটি উপজেলা শহরের অলিগলি, মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান, ইমন খান, মাসুম মিয়া,বোরহান উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইমন, সহ অনেকেই।
বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসররা দেশে এখনো সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখনো মাঠে রয়েছে। দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবেনা।তাই সরকারের কাছে আমাদের দাবি ৫ দফা অনতিবিলম্বে মেনে নিন। অন্যথায় ছাত্রজনতা আরো রক্ত দিতে প্রস্তুত আছে।
জৈন্তাবার্তা / রহমান




