হবিগঞ্জে নদী পাড়ে দুইশতাধিক তাল গাছের চারা রোপন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

হবিগঞ্জে নদী পাড়ে দুইশতাধিক তাল গাছের চারা রোপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৭:১৬:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে নদী পাড়ে দুইশতাধিক তাল গাছের চারা রোপন

ছবি : সংগৃহীত


বজ্রপাতে দিন দিন মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের উঁচু গাছ লাগাতে হবে। এছাড়া ভূমিধস-ভূমিক্ষয়, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় বেশি করে গাছ লাগানো দরকার। একসময় এই অঞ্চলে প্রচুর তাল গাছ ছিল। উঁচু উঁচু তালগাছে বাবুই, শুকুনসহ নানান প্রজাতির পাখির আবাস ছিল। এখন আর তাল গাছ দেখা যায় না। বজ্রপাত তথা প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি করে তালসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানাই।

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে নদী পাড়ে গাছের চারা রোপণ কর্মসূচিতে বক্তারা একথা বলেন।

২৬ অক্টোবর (শনিবার) দুপুরে খোয়াই নদীর যশেরআবদা এলাকায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচি করা হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এর সঞ্চালনায় গাছ লাগানোর প্রয়োজনীয়তাও সংরক্ষণ বিষয়ে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নোমান মিয়া, রোটারিয়ান আল নোমান তন্ময়, গাছ মামা খ্যাত মো: রায়হান, আব্দুল কাদির, মতিউর রহমান, ঈমান মিয়া, জয়নাল মিয়া, আহমদ আলী, ছাব্বির মিয়া, মো: শাহজাহান, নুরুল হক, জসিম উদ্দিন প্রমুখ।

সংগঠনগুলোর পক্ষ থেকে প্রায় ২ শতাধিক তালের বীজ ও চারা রোপন করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ