ছবি: নিজস্ব
মাধবপুরে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো:রুবেল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল মাধবপুর উপজেলার শাহজালালপুর গ্রামের মো:কাশেম মিয়া ওরফে আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- শনিবার দিবাগত রাত ২টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউপির শাহজালালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




