নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু ন : স্বামী গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু ন : স্বামী গ্রে ফ তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ১০:৪৯:২৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু ন : স্বামী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন জয়ফুল বিবি (৪৫) নামের এক গৃহবধূ। এ ঘটনার ২ ঘন্টার মধ্যেই স্বামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত রজব আলীর পুত্র। গ্রেফতারের পর সোমবার (২৮ অক্টোবর)  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কলহের জেরে জয়ফুল বিবি (৪৫) কে মারধর করেন তার স্বামী আব্দুর রউফ। মারধরের এক পর্যায়ে জয়ফুল বিবি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

রাত ৯টার দিকে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ২ ঘন্টার মধ্যেই নবীগঞ্জ উপজেলার ৭নং কুর্শি ইউনিয়নের টুকেরবাজার এলাকা হতে আব্দুর রউফকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাাগরে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ২ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহেযাগীতায় স্বামী কে গ্রেফতার করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী