নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যু ব ক খু ন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যু ব ক খু ন

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:৫৩:১০ পূর্বাহ্ন

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যু ব ক খু ন

ছবি: নিজস্ব


 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনায় দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহান আহমদ (২৩)। নিহত সোহান গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। গত ১১ দিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হাতে মেহেদী দাগ মুছে যাওয়ার আগেই চলে যেথে হল না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে নববধূ সহ পরিবারে চলছে মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া পুত্র।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহানের চাচাতো দু ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫), দিঘীরপার কোনার বাড়ি গ্রামের আজির মিয়া (৪৫)। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে নিহত সোহানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে সোহান মারামারিতে টিকে থাকতে না পেরে দৌড়ে পালানোর চেষ্টা করলে নুরকাছ ও তার সহযোগীরা সোহানকে ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যে দাড়ালো ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে। সোহানকে বাঁচাতে অপর দুজন এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাত করা হয়।

গুরুতর আহত সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ভর্তি হওয়ার আধা ঘন্টা পর রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক। অপর আহত শহীদুল্লাহ্ ও আজির উদ্দিনকে স্থানীয়বাবে চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, তুচ্ছ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী