বাহুবলে মা-মেয়েকে হ ত্যা র ঘটনায় ৩ জনের ফাঁ সি র আদেশ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বাহুবলে মা-মেয়েকে হ ত্যা র ঘটনায় ৩ জনের ফাঁ সি র আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৩:০২:৫০ পূর্বাহ্ন

বাহুবলে মা-মেয়েকে হ ত্যা র ঘটনায় ৩ জনের ফাঁ সি র আদেশ


হবিগঞ্জর বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরে তারা বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। 

এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত উক্ত মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে  ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী