মাধবপুরে বিজিবি'র পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -৮
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মাধবপুরে বিজিবি'র পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -৮

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে বিজিবি'র পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -৮

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর সিমান্ত থেকে পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আট জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৬ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার সারিকাইত গ্রামের  মৃত মিন্টু মাঝি জলদাস এর পুত্র বেচন দাস (২৬) ও মঙ্গল দাস (১৯) এবং বেচন দাস এর স্ত্রী মনপুরী দাস(২০) কে আটক করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির  অপর একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী নিজনগর এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত গণেশ সরকার এর পুত্র পরিমল সরকার (৫৫), লক্ষী সরকার এর পুত্র

তাপস সরকার (৩৫), শ্যামা সরকার এর পুত্র স্বপন সরকার (৪৫), একই জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের রায় কুমার মজুমদার এর পুত্র দুর্জয় মজুমদার (১৯) এবং মানব পাচারকারী চক্রের সদস্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত আবু সামা'র পুত্র মোহাম্মদ আলী (৬০) কে আটক করেন।বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী