লাখাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা লাখাই উচ্চ বিদ্যালয় বিজয়ী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

লাখাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা লাখাই উচ্চ বিদ্যালয় বিজয়ী

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১১:৪৮:২৫ পূর্বাহ্ন

লাখাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা লাখাই উচ্চ বিদ্যালয় বিজয়ী

ছবি: নিজস্ব


মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুই দিনব্যাপী  লাখাই উপজেলা দুর্নীতি  বিরোধী  কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায়  অংশ গ্রহন করে বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় ও কালাউক উচ্চ বিদ্যালয়কে  হারিয়ে  বিজয়ী হয় লাখাই অভয় চরন রাধা চরন পাইলট  উচ্চ বিদ্যালয় ।

সোমবার মঙ্গলবার  (২৮, ২৯ অক্টোবর) সকাল ১০টায় ৩টা পর্যন্ত  উপজেলা  মিলনায়তনে ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোতার অনুষ্ঠানে   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে, লাখাই উপজেলা মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক  ১ম দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম এবং বিচারক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব ছিলেন উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান মিশু।

‘দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে ধর্মীয় অনুশাসনই একমাত্র নিয়ামক’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বামৈ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় বনাম লাখাই অভয়াচরন রাধাচরন উচ্চ বিদ্যালয়, ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ বনাম বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় বনাম কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়, কালাউক উচ্চ বিদ্যালয় বনাম বেগুনাই এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় বনাম মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা বনাম করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬টি প্রতিষ্টানের মধ্যে ৩টি দল বাছাইয়ের লক্ষ্যে ২য় ও ৩য় স্থান অধিকারী দলের মধ্যে বিতর্ক প্রতিযোতার মাধ্যমে ফাইনালে অংশগ্রহণের জন্য ২য় স্থান নির্ধারণ করা হবে। ২৯ অক্টোবর  মঙ্গলবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী লাখাই  অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়, বামৈ উচ্চ বিদ্যালয়, কালাউক উচ্চ বিদ্যালয়, বুল্লা মহিলা উচ্চ বিদ্যালয়, হারিয়ে ফাইনাল প্রতিযোগিতা  কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় লাখাই  অভয়চরণ রাধাচরণ পাইলট  উচ্চ বিদ্যালয় মধ্যে অনুষ্ঠিত হলে লাখাই  অভয়চরম রাধা চরম পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়  পরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা,  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী