গরুচোর সন্দেহে ৩ জনকে পি টি য়ে হ ত্যা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

গরুচোর সন্দেহে ৩ জনকে পি টি য়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ১১:৪৫:১৭ পূর্বাহ্ন

গরুচোর সন্দেহে ৩ জনকে পি টি য়ে হ ত্যা

ছবি : সংগৃহীত


গরুচোর সন্দেহে নড়াইল সদরে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনজন তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক