কলেজের লোগো থেকে সরানো হলো নৌকা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

কলেজের লোগো থেকে সরানো হলো নৌকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ১০:২১:২৮ পূর্বাহ্ন

কলেজের লোগো থেকে সরানো হলো নৌকা

প্রতীকী ছবি


কক্সবাজার সরকারি কলেজের লোগো পরিবর্তন করা হয়েছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা।

আজ বুধবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।

কলেজটিকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজে গতিশীলতা আনতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।’

আরেক সাবেক শিক্ষার্থী মাহবুব বলেন, ‘এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে।’

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কক্সবাজারে। লোগো পরিবর্তন নিয়ে নানা স্থানে আলোচনা ছিল বুধবার সারাদিন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব আলোচনা লোগো পরিবর্তন নিয়ে। কলেজের অনেক সাবেক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে লোগোটি সুন্দর হয়েছে বলে লিখেছেন।

সংশোধিত লোগোর বিবরণ:

লোগোতে ২১টি তারা (একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)। পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান) ব্যবহার করা হয়েছে। বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক) প্রতীক ব্যবহার করা হয়েছে। উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ) রাখা হয়েছে লোগোর উপরের দিকে। কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ‘সাগর’ রাখা হয়েছে নতুন লোগোতে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক