পাকিস্তানে স্কুলের কাছে বো মা বি স্ফো র ণ, শিশুসহ নি হ ত ৭
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

পাকিস্তানে স্কুলের কাছে বো মা বি স্ফো র ণ, শিশুসহ নি হ ত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০২:১০:০০ পূর্বাহ্ন

পাকিস্তানে স্কুলের কাছে বো মা বি স্ফো র ণ, শিশুসহ নি হ ত ৭

ছবি সংগৃহীত


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি বিস্ফোরণে পাঁচ শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

স্থানীয় পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে এই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। তবে বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।

তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশেষ সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল