সাপাহারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সং ঘ র্ষ, আ হ ত ৩০
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সাপাহারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সং ঘ র্ষ, আ হ ত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন

সাপাহারে বিএনপির দুই গ্রুপের মধ্যে  সং ঘ র্ষ, আ হ ত ৩০

প্রতীকী ছবি


বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে নওগাঁর সাপাহারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়ে সাপাহার হাসপাতালে চিকিৎধীনাবস্থায় রয়েছেন। আজ শুক্রবার (১ নভেম্বর) এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দলের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানা কমিটি গঠনের জন্য জেলা কমিটির নির্দেশে সাপাহার উপজেলার গোয়ালা ও শিরন্টি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনের জন্য আজ শুক্রবার সকাল ১০টায় সাপাহার থানা বিএনপির কার্যালয়ে সাপাহারে থানা বিএনপির রফিকুল ইসলাম চৌধুরী বেনু ও মোকলেসুল রহমান মুকুল দুই গ্রুপের নেতাকর্মীদের নিয়ে এক বৈঠক বসে।

বৈঠকে উক্ত দুটি ইউনিয়ন কমিটি ইলেকশন না সিলেকশনে গঠিত হবে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সুষ্ঠু সমাধান না হওয়ায় দুপর ১২টার দিকে বৈঠক স্থগিত করে নেতাকর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করে বাইরে যান।

সূত্র আরো জানায়, রাস্তায় দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে জিরো পয়েন্ট এলাকায় এক সংঘর্ষ বাধে এবং উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়ের লাঠিসোটার আঘাতে দুই পক্ষের শায়েদ, মোস্তাফিজুর রহমান বাদল, মাসুদ, মনসুরসহ কমপক্ষে ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন। পরে তাদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ বিষয়ে গ্রুপ লিডার রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সঙ্গে কথা হলে তিনি জানান, মুকুল গ্রুপের লোকজনেরা পরিকল্পিতভাবে আজকের বৈঠক পণ্ড করে। তার গ্রুপের লোকজনেরাই আগে মারামারি শুরু করে। মুকুল গ্রুপের লোকজনের লাঠির আঘাতে আমার প্রায় ১০-১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছে।

অপর দিকে অন্য গ্রুপ লিডার মোকলেসুর রহমান মুকুলের সঙ্গে কথা হলে তিনিও একইভাবে প্রতিপক্ষকে দোষারোপ করেন।

তিনি বলেন, ‘বেনু গ্রুপের লোকজনের লাটির আঘাতে আমার গ্রুপের অন্তত ১৫-২০ জন লোক আহত হয়েছে।’

সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জিরো পয়েন্ট এলাকা দখলে নেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যদের তৎপরতায় এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক