প্রবাসীদের ভোটাধিকারের ‘পথ খুঁজছে’ নির্বাচন সংস্কার কমিশন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

প্রবাসীদের ভোটাধিকারের ‘পথ খুঁজছে’ নির্বাচন সংস্কার কমিশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১১:০৬:২৬ পূর্বাহ্ন

প্রবাসীদের ভোটাধিকারের ‘পথ খুঁজছে’ নির্বাচন সংস্কার কমিশন

ছবি : সংগৃহীত


প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের পথ খুঁজছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য তারা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। সংস্কার কমিশন প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য বেশ কিছু সুপারিশ তৈরি করছে।

এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, অনুপস্থিত ও প্রবাসীদের ভোট কীভাবে নিশ্চিত করা যায়, আমরা সে বিষয় জানা-বোঝার চেষ্টা করছি। আমরা কিছু সুপারিশ করব। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছি। তাদের হিসাবে প্রবাসী আছেন ১ কোটি ৩০ লাখ। আবার কোনো কোনো হিসাবে দেড় কোটি/ দুই কোটির বেশি প্রবাসী রয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় না করলেও দলগুলোর কাছ থেকে সুস্পষ্ট মতামত নেবে সংস্কার কমিশন।

গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন বদিউল আলম মজুমদার। বৈঠকে সংস্কার কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়া সরকারের কাছে পাঠিয়েছে সংস্কার কমিশন। সংস্কার কমিশন প্রধান বলেন, আমাদের কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা ১২টি বৈঠক করেছি। নির্বাচনের বিভিন্ন আইনকানুন আমরা পর্যালোচনা করছি। এ সংস্কারের জন্য আমরা বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত নেব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মতবিনিময় করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মতবিনিময়ের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্ট মতামত নেব। সংস্কার কমিশনের প্রধান বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করব।

সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে, আপনারা ইসি নিয়োগ আইনের সংস্কার প্রস্তাব নেওয়ার আগেই সরকার সার্চ কমিটির প্রজ্ঞাপন দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন, আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এ সিদ্ধান্ত নিতেই পারে।

সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করব। আমরা যে প্রস্তাবগুলো দেব সেই প্রস্তাবগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার এবং কিছু করবে নির্বাচন কমিশন। তাই সার্চ কমিটির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।  প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন সেই বিষয়েও আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, আমরা যদি তাদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারি, তবে বিরাট জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তাই এটা আমাদের অগ্রাধিকার থাকবে। অনেক দিন থেকেই চেষ্টা চলছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার। আমরা বৈঠক করেছি। মতামত নিয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক