উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০২:৪৬:২৬ পূর্বাহ্ন

উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

ছবি সংগৃহীত


কৃষকের উৎপাদিত সবজি ঢাকার বাজারে কম খরচে সরবরাহের জন্য চালু হয়েছিল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। তবে উদ্বোধনের দিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকায় চলেই বন্ধ হয়ে গেছে এই বিশেষ ট্রেনটি।

শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ছয়টি রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু হয়েছিল। কৃষকদের সাড়া না পাওয়া এবং খরচ তুলতে না পারায় পাঁচটি রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে৷ আপাতত ঢাকা-খুলনা রুটের ট্রেনটি চালু থাকছে।

গত শনিবার ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনও কৃষি পণ্য পায়নি। খালি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

‘স্বল্প মূল্যে বিকল্প’ তৈরির তাগিদ ক্রেতা-বিক্রেতা ও পরিবেশবিদদের‘স্বল্প মূল্যে বিকল্প’ তৈরির তাগিদ ক্রেতা-বিক্রেতা ও পরিবেশবিদদের

রেলওয়ে সূত্রে জানা যায়, রহনপুর-ঢাকা রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটিতে পাঁচটি লাগেজ ভ্যান বগি। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি একটি, বাকি চারটি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছিল।

এছাড়া, বিশেষ এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে পণ্য পরিবহনে ভাড়া কেজিপ্রতি ১ টাকা ৩০ পয়সা। এর সঙ্গে মাঠ থেকে স্টেশন, স্টেশন থেকে মোকাম আলাদা পরিবহন খরচ ও কুলি খরচ মিলে প্রতিকেজির খরচ দাঁড়ায় ৩ টাকারও বেশি।

অন্যদিকে, ট্রাকে মালামাল পরিবহনের খরচ হয় দুই থেকে আড়াই টাকা। ফলে চালু হলেও ট্রেনে সাড়া মেলেনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক