সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আ গু ন দেওয়া আরো ৫জন গ্রে প্তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আ গু ন দেওয়া আরো ৫জন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:৫০:২৯ পূর্বাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আ গু ন দেওয়া আরো ৫জন গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার ভাষানটেক ও কাফরুল অভিযান চালিয়ে প্রথমে তাদেরকে আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন।

এতে মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসলে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক