‘রক্তাক্ত গেঞ্জি’ চিনিয়ে দিল আ সা মি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

‘রক্তাক্ত গেঞ্জি’ চিনিয়ে দিল আ সা মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১১:৩০:০২ পূর্বাহ্ন

‘রক্তাক্ত গেঞ্জি’ চিনিয়ে দিল আ সা মি

ছবি : সংগৃহীত


রংপুরের গঙ্গাচড়ায় সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২ নভেম্বর) রাত ১১টায় রংপুর র‍্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার স্বাধীন গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আনারুল মিয়ার ছেলে।এর আগে শুক্রবার (১ নভেম্বর) গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সালমান নূর আলম বলেন, সিয়ামের লাশের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি ও উদ্ধার করা আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, ঘটনার রাতে আসামি স্বাধীনকে খালি গায়ে সিয়ামের বাসার পাশে দেখা গেছে। সিয়ামের লাশের পাশ থেকে উদ্ধার করা রক্তাক্ত গেঞ্জির প্রকৃত মালিক খুঁজতে গিয়ে জানা যায়, গেঞ্জিটি স্বাধীনের। এসব বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত রোববার (২৭ অক্টোবর) আনুমানিক রাত ৯টার পর থেকে সিয়াম নিখোঁজ হন। সোমবার (২৮ অক্টোবর) সকালে লালচাঁদপুর নয়াপাড়া এলাকায় তিস্তা ব্যারেজ প্রকল্পের স্লুইজ গেটের পাশের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক