রাজবাড়ীতে দুটি ট্রেন আ ট কে রেখে ছাত্রদলের বি ক্ষো ভ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে দুটি ট্রেন আ ট কে রেখে ছাত্রদলের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০২:৩২:০৮ পূর্বাহ্ন

রাজবাড়ীতে দুটি ট্রেন আ ট কে রেখে ছাত্রদলের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তুলে নেয়ার খবরে আজও রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন ও ঢাকাগামী মধুম‌তি এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছে ‌জেলা ছাত্রদল।

রোববার রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে‌র সামনের লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মধুম‌তি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছলে সেটিও আটকে দেয় তারা। এরপর স্টেশন মাস্টারের সাথে দেখা করতে যায় বিক্ষোভকারীরা। তারপর ট্রেন দুটি তুলে নেয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেললাইন থেকে সরে যান বিক্ষোভকারীরা।

এদিকে, বিক্ষোভের কারণে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ২০ মি‌নিট এবং মধুম‌তি এক্সপ্রেস ট্রেন ৩৫ মি‌নিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।এর আগে, গতকাল শনিবার রাতে একই দাবিতে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ বিষয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেছিলেন, আগামী ১৫ নভেম্বর থেকে এই দুটি ট্রেন তুলে নেয়া হবে এমন খবরে বিক্ষোভ হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো চি‌ঠি বা প‌রিপত্র পাইনি। শুধু সামা‌জিক যোগাযোগমাধ্যমে এমন খবর শুনেছি। তারপরও বিষয়‌টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

জানা ‌গেছে, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী উপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীবাসীর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক