৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল চালু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৩:১৩:৫৩ পূর্বাহ্ন

৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল চালু

ছবি : সংগৃহীত


যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এর আগে যমুনার নাব্য সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।  দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহাস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী  জানান, গত কয়েক দিন ধরে নৌপথে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। মাঝে মধ্যে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। নাব্য সংকট প্রকট আকার ধারণ করায় ফেরিগুলো হাফলোড নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। পানি ক্রমাগত হ্রাসের কারণে নৌচ্যানেলটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে, যা ফেরি চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সহস্রাধিক পণ্যবাহী বিভিন্ন ধরনের ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।

এদিকে যমুনা নদীর নাব্য রক্ষার্থে বিআইডব্লিউটির ড্রেজিং ইউনিট অব্যাহত ভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান ফেরি সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক