টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ কৃষককে অ প হ র ণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ কৃষককে অ প হ র ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৭:১২:০১ পূর্বাহ্ন

টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ কৃষককে অ প হ র ণ

ছবি : সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে ৯ জনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অপহৃতের মধ্যে ৭ জন স্থানীয় এবং দুজন রোহিঙ্গা নাগরিক। গতকাল শনিবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন

অপহৃত ব্যক্তিরা হলেন—ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল উদ্দিন ও নুরুল হোছন। দুই রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, স্থানীয় ৭ জন কৃষক পাহাড়ের পাদদেশে খেতে কাজ করার সময় অপহরণকারীরা ধরে নিয়ে যায়। থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থলে গেছেন।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি জানার পর অপহৃতদের উদ্ধারে কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৩৬ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক