সহপাঠীর গুলিতে যুবক নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সহপাঠীর গুলিতে যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৮:৫৮:০১ পূর্বাহ্ন

সহপাঠীর গুলিতে যুবক নি হ ত

প্রতীকী ছবি


খুলনায় সহপাঠীর গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শের-ই-বাংলা রোডের আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহত যুবকেরা হলেন- খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল আলম।

জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে রাসেলসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪নং কাশেম কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময় তাদের নিজেদের মধ্যে কলহ-বিবাদ বাঁধে। সহপাঠী তার বুকে তাক করে পরপর ২টি গুলি করে। তার সঙ্গে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল আলম কালবেলাকে জানান, এ হত্যাকাণ্ড নিজেদের মধ্যে এবং মাদক করাবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক