আ. লীগকে বা ধা দেওয়ার অ ভি যো গ মিথ্যা : জামায়াতে ইসলামী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আ. লীগকে বা ধা দেওয়ার অ ভি যো গ মিথ্যা : জামায়াতে ইসলামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন

আ. লীগকে বা ধা দেওয়ার অ ভি যো গ মিথ্যা : জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত


৩ নভেম্বর জেলা হত্যা দিবস পালনে আওয়ামী লীগকে বাধা দেওয়ার অংশ হিসেবে বনানী কবরস্থান এলাকা জামায়াত-শিবিরের লোকজন ঘিরে রেখেছে— এমন খবরকে মিথ্যা বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ রোববার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালনে আওয়ামী লীগকে বাধা দেওয়ার অংশ হিসেবে বনানী কবরস্থান এলাকা জামায়াত-শিবিরের লোকজন ঘিরে রেখেছে— মর্মে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, তা মিথ্যা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উল্লিখিত কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী একটি নিয়মতান্ত্রিক ও শান্তিপ্রিয় রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না। এই ধরনের কোনো নোংরা রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।

এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক