আপন ভাতিজিকে ধ র্ষ ণে র অ*ভিযোগে চাচা আ ট ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আপন ভাতিজিকে ধ র্ষ ণে র অ*ভিযোগে চাচা আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন

আপন ভাতিজিকে ধ র্ষ ণে র অ*ভিযোগে চাচা আ ট ক

ছবি: সংগৃহীত


খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় আপন চাচার বিরুদ্ধে ৫ম শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাচা মো. রফিককে আটক করেছে পুলিশ।

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চাচাকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এরপর রোববার (৩ নভেম্বর) দুপুরেই অভিযুক্তকে আটক করে সদর থানা পুলিশ।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম স্কুলছাত্রীর বাড়ির পাশে থাকতেন আসামি মো. রফিক। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় থাকা ভিকটিমকে রুমের ভেতর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে চলে যান রফিক। পরবর্তীতে রোববার সকালে ওই স্কুলছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়।

অভিযুক্ত রফিক এর আগেও কয়েকবার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে উল্লেখ করা হয় এজাহারে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আসামি রফিক ও ভিকটিম সম্পর্কে আপন চাচা-ভাতিজি। আটকের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক