মা দ ক স হ আ*ট ক দুই ভারতীয় নাগরিক কা রা গা রে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মা দ ক স হ আ*ট ক দুই ভারতীয় নাগরিক কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১১:২৬:৪১ পূর্বাহ্ন

মা দ ক স হ আ*ট ক দুই ভারতীয় নাগরিক কা রা গা রে

ছবি: সংগৃহীত


কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

রোববার (৩ নভেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে দুই ভারতীয় তরুণকে আটক করে। এ সময় তাদের সঙ্গে চারটি বিয়ার ক্যান পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রোববার কুমিল্লার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক