গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রে প্তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০২:২৭:২০ পূর্বাহ্ন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রে প্তা র


সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় করা উত্তরা পূর্ব থানায় তার নামে মামলা হয়।

সেই মামলায় রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পূর্ব থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, রোববার রাত ১২টায় ভাটারা প্রগতি সরণি এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক