সেলফি তুলতে গিয়ে নাগরদোলায় দে হ থেকে মাথা ছি ন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সেলফি তুলতে গিয়ে নাগরদোলায় দে হ থেকে মাথা ছি ন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১২:২২:২৭ অপরাহ্ন

সেলফি তুলতে গিয়ে নাগরদোলায় দে হ থেকে মাথা ছি ন্ন

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলার আসনের ধাক্কায় আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মেলায় এ ঘটনা ঘটে।

নিহত নোমান লোহাগাড়া সদর ইউনিয়ন সংলগ্ন ডা. খায়ের আহমদ পাড়া গ্রামের আবু বক্করের ছেলে ও পেশায় শ্রমিক ছিলেন।স্থানীয়রা জানান, বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে বের হন নোমান। পরে সেখানে নাগরদোলায় উঠেন তারা। সেখানেই সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলা ঠিক যখন ঘুরছে, হঠাৎ দোলনার আসন থেকে দাঁড়িয়ে যায় নোমান। অপর আসনের ধাক্কায় খুলি উপড়ে গিয়ে আসনে পড়ে যায় দেহ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগাড়া থানা এসআই শরিফুল ইসলাম পিপিএম বলেন, মাদ্রাসার বার্ষিক সভায় বসা মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন কিশোর নোমান। লাশের সুরতহাল শেষ করেছি। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক