২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১১:৪৫:১৪ পূর্বাহ্ন

২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি: সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৩ টি নৌকা ও ২টি ইঞ্জিন চালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম। তবে তাৎক্ষণিকভাবে আটক বাংলাদেশি জেলেদের নাম জানা যায়নি।

আব্দুস সালাম মেম্বার বলেন, আজ মঙ্গলবার (৫ নভেম্বর)  বিকালের দিকে টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ জন বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদী দিয়ে সাগরে যাচ্ছিল। এ সময় তারা ভুলবশত এপারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট সহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল