নির্বাচনে নিউ ইয়র্কে জিতলেন কমলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নির্বাচনে নিউ ইয়র্কে জিতলেন কমলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:২২:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনে নিউ ইয়র্কে জিতলেন কমলা

ছবি : সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অঙ্গরাজ্যটির ২৮টি ইলেক্টোরাল ভোট গেছে তার ঝুলিতে।এরই মধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে; শুরু হয়েছে গণনাও। এর মধ্যে নিউ ইয়র্কের ফলাফল প্রকাশিত হয়েছে। অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস; পেয়েছেন ২৮টি ইলেক্টোরাল ভোট। ১৯৮৪ সালের পর থেকে এ অঙ্গরাজ্যটিতে বরাবরই জয় পান ডেমোক্র্যাট প্রার্থীরা।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে। এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন, তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।আর সাতটি অঙ্গরাজ্যে -- জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা, আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এ রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এ সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী জর্জিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল