নিশ্চিত জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নিশ্চিত জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০১:৪৭:৪০ পূর্বাহ্ন

নিশ্চিত জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

ছবি সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলেন কমলা।

যদিও এ মুহূর্তে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ, সিনেট ইতোমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে, প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি সাতটি সুইং স্টেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত উঠেছে।  

এমন আবহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পূর্বাভাস দিয়েছে, আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত।

সংবাদমাধ্যমটির চূড়ান্ত পূর্বাভাস, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২টি।

তবে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সর্বশেষ (বাংলাদেশ সময় দুপুর ১টা ১১ পর্যন্ত) আপডেট বলছে, এখন পর্যন্ত  ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রার্থীকে ইলেক্টোরাল ভোটে ন্যূনতম ২৭০ ভোট পেতে হবে। সেই পথে আর মাত্র ২২টি বাকি ট্রাম্পের।

অবশ্য ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।

বিবিসির খবর, সাত সুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ১৬টি করে মোট ৩২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। পাশাপাশি মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও শক্তিশালী অবস্থানে আছেন তিনি।  

এদিকে, সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমলা হ্যারিস।

কমলার হয়ে ডেমোক্রেটিক প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানান।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ওই কর্মকর্তা বলেন, ‘আজ রাতে কমলা হ্যারিস ভাষণ দেবেন না। ’ 

এই ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে থাকার খবর আসে।  

এদিকে কমলার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা পর পর ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল