প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ AM

প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১২:০৬:২৭ PM

প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান

(প্রতীকি ছবি)


চলমান পরিস্থিতিতে অহেতুক টাকা তুলতে বারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পরামর্শ রেখেছে এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে না রাখার। টাকা তুলতে গেলে অনেক ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না—সাংবাদিকদের এমন প্রশ্নে মুখপাত্র হুসনে আরা শিখা এসব কথা বলেন।আজ বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচনায় উঠে আসে সমসাময়িক নানা ইস্যু।এ সময় মুখপাত্র আরও বলেন, অনেকে একসঙ্গে টাকা তুলতে যাচ্ছেন। এতে কিছু ব্যাংকের তারল্যসংকট তীব্র হয়েছে। আতঙ্কে-অপ্রয়োজনে বা এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখার প্রবণতা না কমলে কোনো ব্যাংকের পক্ষেই সব গ্রাহকের টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হবে না। পৃথিবীর কোনো ব্যাংকই সেটি দিতে পারবে না। অবশ্য এই নিয়ে তিনি গ্রাহকদের দুশ্চিন্তার কিছু নেই বলেও দাবি করেন। জানান, সবাই আমানতের টাকা ফেরত পাবেন। এতে কিছুটা সময় লাগবে। ইতিমধ্যে গ্যারান্টির বিপরীতে মোট সাতটি ব্যাংককে ৫ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য-সহায়তা দেওয়া হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, দুই ডেপুটি গভর্নরকে পদত্যাগে বাধ্য করার কোনো এখতিয়ার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেই। অবশ্য তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেছেন, যেখান থেকে তাঁরা নিয়োগ পান, সেখান থেকেই তাঁদের নিয়োগ বাতিল বা পদত্যাগে বাধ্য করার আদেশ আসতে হবে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নেই।

উল্লেখ্য, পতিত আওয়ামী সরকারের দোসর হিসেবে লুটপাটে সহায়তার সঙ্গী ডিজি নুরুন নাহার ও ড. হাবিবুর রহমান এখনো বহাল তবিয়তে। এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংক্ষুব্ধ কর্মকর্তারা তাঁদের পদত্যাগে বাধ্য করতে গভর্নরকে একাধিকবার স্মারকলিপি দেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উদ্ভূত প্রেক্ষাপটে সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি জানতে চাওয়া হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ