চার বাংলাদেশি আমেরিকানের বিশাল জয়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মার্কিন নির্বাচন

চার বাংলাদেশি আমেরিকানের বিশাল জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০১:১৩:৫২ পূর্বাহ্ন

চার বাংলাদেশি আমেরিকানের বিশাল জয়

ছবি : ফাইল ফটো

মার্কিন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিপুল বিজয় হয়েছে। এরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেটপর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি- আমেরিকান ফেডারেল পর্যায়ে (ইউএস সিনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি।

এর মধ্যে নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)। এ ছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মো. মাসুদুর রহমান। পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহাম গৃহীত ভোটের ৬৭% পেয়েছেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬% ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান ভোটারেরাও আগের যে কোনো সময়ের তুলনায় বিপুল উপস্থিতি ঘটিয়েছেন ভোট কেন্দ্রে। গাজা-লিবিয়ায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা ডোনাল্ড ট্রাম্পকেও বিজয় করেছেন। রিপাবলিকান পার্টির বিস্ময়কর বিজয়ে প্রবাসীরা অধীর আগ্রহে রয়েছেন অর্থনৈতিক সংকট এবং অশান্তির যন্ত্রণা থেকে তারা শিগগিরই মুক্তি পাবেন ডোনাল্ড ট্রাম্পের বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বগুণে।

জৈন্তাবার্তা / রহমান

শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল