ধ রে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ধ রে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৫:১২:২১ পূর্বাহ্ন

ধ রে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

ছবি: সংগৃহীত


কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫), মৃত নাজির হোসেনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মো. ইউসুফের ছেলে নুর হোসেন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সুলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোসেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদুর শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাছ শিকারে যাওয়া জেলেদের ১৫টি ডিঙি নৌকাসহ অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে নাফ নদীর শাহপরীর দ্বীপের মোহনা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে আরাকান আর্মির সঙ্গে আলোচনার মাধ্যমে অপহৃত জেলেদের ফেরত আনা হয়েছে। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক