অনেক সাংবাদিক স্বৈ রা চা রে র দো*সর হয়ে পড়েছিল : প্রেস সেক্রেটারি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

অনেক সাংবাদিক স্বৈ রা চা রে র দো*সর হয়ে পড়েছিল : প্রেস সেক্রেটারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৮:৪০:০১ পূর্বাহ্ন

অনেক সাংবাদিক স্বৈ রা চা রে র দো*সর হয়ে পড়েছিল : প্রেস সেক্রেটারি

ছবি: সংগৃহীত


অন্তবর্তীকালীন সরকার মোট ৪৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তাদের মধ্যে প্রতিবেদকের পাশাপাশি পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) রয়েছেন। এসব কার্ড বাতিল প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, তথ্য মন্ত্রণালয় নিশ্চয় স্পেসেফিক কারণেই করেছে।

তিনি বলেন, অনেক সাংবাদিক গত ১৫ বছরের স্বৈরাচারের দোসর হয়ে গিয়েছিল। তারা অনেকের কণ্ঠস্বর রোধ করতে সহায়তা করেছেন। অনেক কণ্ঠ কেড়ে নেওয়ার জন্য পথ তৈরি করেছেন। অনেক সহিংসার পথ তৈরি করেছে। এগুলো নিয়ে তদন্ত হওয়ার উচিত।

এ সরকার দাযিত্ব নেওয়ার পর কোনো সংবাদপত্রের বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত তিন মাসে কোনো সংবাদপত্রে সরকার বা কোনো এজেন্সি হস্তক্ষেপ করেছে এমন একটি ঘটনাও দেখাতে পারবেন না বা এমন নজির তৈরি হয়নি। তবে যেসব মিডিয়ায় ভুল নিউজ গেছে সেগুলো ধরিয়ে দিয়েছি।

গত ৩ নভেম্বর ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর। তাদের মধ্যে প্রতিবেদকের পাশাপাশি পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) রয়েছেন। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এ নিয়ে মোট ৪৯ সাংবাদিকের কার্ড বাতিল করল অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক