মোটরসাইকেল দু র্ঘ ট না য় ২ বন্ধু নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল দু র্ঘ ট না য় ২ বন্ধু নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১১:০৫:১২ পূর্বাহ্ন

মোটরসাইকেল দু র্ঘ ট না য় ২ বন্ধু নি হ ত

ছবি : সংগৃহীত


পাবনার ঈশ্বরদী উপজেলায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত এবং অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী। 

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায় দুই মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুইজন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক