লেবাননে ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ৩১০৩ জন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

লেবাননে ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ৩১০৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০১:১৩:৫২ পূর্বাহ্ন

লেবাননে ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ৩১০৩ জন

ছবি সংগৃহীত


লেবাননে হামলা চালিয়ে তিন হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ১০৩ জন নিহত এবং ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ইসরায়েলে রকেট এবং ড্রোন হামলা করে আসছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে চলতি বছরের সেপ্টেম্বরে এর জবাব হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তাদের হামলা শুরু করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৩ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৬১ জন।

আরেকটি বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, লেবাননের সিডন শহরের উপকণ্ঠে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ইউনিফিল শান্তিরক্ষী আহত হয়েছেন। নতুন মোতায়েন হওয়া শান্তিরক্ষীদের কাছাকাছি এই ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে লেবানিজ রেডক্রসের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তারা তাদের বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। শান্তিরক্ষী এবং বেসামরিক নাগরিকদের জীবনের ঝুঁকি তৈরি না করে আলোচনার মাধ্যমে বিরোধগুলোর সমাধান করা উচিত বলে বিবৃতি জানানো হয়।

এদিকে লেবাননের শতাধিক এমপি লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

লেবাননে চলমান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া চলমান ইসয়েলি আগ্রাসনে লেবানিজ স্থাপনাগুলো হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল