ট্রাম্পের বিজয়: যুক্তরাষ্ট্রে ভয়-অনিশ্চয়তায় অবৈধ অভিবাসীরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ট্রাম্পের বিজয়: যুক্তরাষ্ট্রে ভয়-অনিশ্চয়তায় অবৈধ অভিবাসীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৩:২৭:২৮ পূর্বাহ্ন

ট্রাম্পের বিজয়: যুক্তরাষ্ট্রে ভয়-অনিশ্চয়তায় অবৈধ অভিবাসীরা

ফাইল ছবি


ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর অবৈধ অভিবাসীদের অনেকে ভয় এবং অনিশ্চয়তার কথা বলেছেন। তাদের ভয় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেককেই নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি ও পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন এক কোটিরও বেশি বৈধ কাগজপত্রহীন অভিবাসী আছে। খবর বিবিসির।

বলিভিয়ার গ্যাব্রিয়েলা নামের এক অভিবাসী চোরাচালানকারীদের গাড়িতে করে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি এখন ক্লিনারের কাজ করেন। তিনিও আতঙ্কের কথা জানিয়েছেন।

বলিভিয়া বলেন, এখানে আমরা যারা আছি তাদের বেশিরভাগেরই কাগজপত্র নেই। তিনি (ট্রাম্প) কী করবেন তাতো পরিষ্কার করে বলেছেন। আমার মনে হয় তারা কর্মস্থল থেকেও লোকজনকে ধরে নিয়ে যাবে।


শুধু অভিবাসীরাই নয়, অনেক মার্কিনিও ট্রাম্পের জয়ে হতাশ হয়ে পড়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন। গত মঙ্গলবার (৫ নভেম্বর) ‍যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর থেকে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দেশগুলোতে পাড়ি দেওয়ার বিষয়ে গুগল সার্চে লোকজনের আগ্রহ বেশি দেখা গেছে।

গুগল সার্চে দেখা গেছে প্রায় ১২৭০ শতাংশ মানুষ কানাডা যাওয়ার তথ্য অনুসন্ধান করেছেন। এছাড়া নিউজিল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে গুগল সার্চ করেছেন ২০০০ শতাংশ মানুষ এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে ৮২০ শতাংশ মানুষ গুগল অনুসন্ধান করেন।

গুগলের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে বুধবার রাত পর্যন্ত এই তিন দেশে যাওয়ার জন্য অনেকেই গুগলে অনুসন্ধান করেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল