১৩ স্থান থেকে কম দামে কেনা যাবে ডিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

১৩ স্থান থেকে কম দামে কেনা যাবে ডিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৬:৩২:০২ পূর্বাহ্ন

১৩ স্থান থেকে কম দামে কেনা যাবে ডিম

ছবি: সংগৃহীত


রাজধানীর ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হবে। রোববার (১০ নভেম্বর) থেকে ডিম বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ছয়টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোক্তা ডিজি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

এসময় আলীম আখতার খান মন্তব্য করেন, ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক