দংশ নে র পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দংশ নে র পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৫:৩৯:৫৩ পূর্বাহ্ন

দংশ নে র পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

ছবি: সংগৃহীত


রাজশাহীর চারঘাটায় কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম (৩০) নামের এক যুবক।

রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাইপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলে।

শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি খেতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপসহ তিনি হাসপাতালে আসেন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালরে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ড ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক