ডাস্টবিন থেকে নবজাতকের ম র দে হ উ*দ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ডাস্টবিন থেকে নবজাতকের ম র দে হ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৪:৩৮:৪৬ পূর্বাহ্ন

ডাস্টবিন থেকে নবজাতকের ম র দে হ উ*দ্ধার

ছবি: সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টি গলির পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইফাত আহমেদ বলেন, গতকাল (রোববার) রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে কলাপট্টি গলির মুখের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কে বা কারা নবজাতককে ওই ডাস্টবিনে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি। আশপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই ইফাত।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক