শেবাচিম হাসপাতালে এক দিনে ডেঙ্গু আ ক্রা ন্ত দুইজনের মৃ ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শেবাচিম হাসপাতালে এক দিনে ডেঙ্গু আ ক্রা ন্ত দুইজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৫:৫০:৩১ পূর্বাহ্ন

শেবাচিম হাসপাতালে এক দিনে ডেঙ্গু আ ক্রা ন্ত দুইজনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


এক দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হলো।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫) মৃত্যুবরণ করেন। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৮৮ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ৩৩৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া ৮৮ ডেঙ্গুরোগীর মধ্যে ১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ছয়জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৩ জন, পটুয়াখালীতে ছয়জন, ভোলায় পাঁচজন, পিরোজপুরে ১৩ জন, বরগুনায় ২০ জন ও ঝালকাঠিতে তিনজন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৬ হাজার ৩৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮ জন। মারা যাওয়া ৪৪ জনের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৪ জন, পিরেজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় দুইজন, পটুয়াখালীতে একজন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক