ইরানে হা ম লা চালাতে পারবে না ইসরায়েল: সৌদি যুবরাজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ইরানে হা ম লা চালাতে পারবে না ইসরায়েল: সৌদি যুবরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন

ইরানে হা ম লা চালাতে পারবে না ইসরায়েল: সৌদি যুবরাজ

ছবি: সংগৃহীত


ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকতে হবে। খবর বিজনেস রেকর্ডারের।

সোমবার (১১ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে যুবরাজ এই মন্তব্য করেন। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে এই সম্মেলন আহ্বান করা হয়।

সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর নিন্দা জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যে ‘গণহত্যা’ চালাচ্ছে, তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে। 

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন না। যুবরাজ সালমানকে ফোনে তিনি জানান, ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল