সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃ ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১১:১০:৫৯ পূর্বাহ্ন

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃ ত্যু

প্রতীকী ছবি


কী পরিণয় ছিল তাদের! প্রায় ৫০ বছর সংসার জীবনের অবসান ঘটল একই দিনে। সকালে বৃদ্ধ স্বামী ইন্তেকাল করেন। সেই শোকে সন্ধ্যায় স্ত্রীও ইন্তেকাল করেছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর (সাতঘড়িপাড়া) গ্রামে। সোমবার ওই ঘটনায় এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে গেছে। 

সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর (সাতঘড়িপাড়ার) আব্দুল কাশেম ফরায়েজি (৭০) বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে সেখানেই ইন্তেকাল করেন। রাত ৯টায় তার দাফন হওয়ার কথা ছিল। এদিকে স্বামীর শোকে স্ত্রী মোছা. সফুরা বেগমও (৬৫) কাতর হয়ে সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাফনের সময় জানা যায়নি।

একই দিনে স্বামী স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে গ্ৰামবাসী গভীরভাবে শোকাহত হয়েছেন বলে কাশিমপুরী পীরসাহেব আবু শহীদ ইসলাম জানান। তিনি আরও বলেন, জীবদ্দশায় ওই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ সমঝোতা ছিল।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক