সোনার দাম আরও কমলো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

সোনার দাম আরও কমলো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১০:৩২:১৯ AM

সোনার দাম আরও কমলো

ছবি: সংগৃহীত


দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ৫ ও ৮ নভেম্বর আরও দুদফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা এবং ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হলো ৭ হাজার ৩৩৭ টাকা।

তার আগে গত ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

এই রেকর্ড দাম হওয়ার পর এখন তিন দফায় সোনার দাম কমানো হলো। মঙ্গলবার (১২ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৪১৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এখন সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬ টাকা কমিয়ে ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৭ টাকা কমিয়ে ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৪ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী