সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১২:১০:৫৬ অপরাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা আলোকপাত করেন, সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথভাবে হাসপাতাল নির্মাণ ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়ের ওপর। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্পেশাল ফোর্সেস অভিযান ইত্যাদি বিষয়ে যৌথ মহড়া পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক