তেজগাঁও মহিলা কলেজের হোস্টেল থেকে মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার চু রি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

তেজগাঁও মহিলা কলেজের হোস্টেল থেকে মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার চু রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন

তেজগাঁও মহিলা কলেজের হোস্টেল থেকে মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার চু রি

ছবি : সংগৃহীত


রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের একটি হোস্টেলে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে চুরির এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী হোস্টেলটির কয়েকজন ছাত্রী।

ছয়তলাবিশিষ্ট হোস্টেলটি অবস্থিত তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায়। ছাত্রীরা জানান, হোস্টেলের নিরাপত্তাকর্মী বাজারে গিয়েছিলেন। এ সুযোগে এক ব্যক্তি হোস্টেলে ঢুকে বিভিন্ন কক্ষ থেকে ৩টি মুঠোফোন, ১৩ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন।

চুরির এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে লামিয়া আক্তার নামের এক ছাত্রী থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর একজন পুলিশ সদস্য হোস্টেলে এসেছিলেন। তবে তাঁর এ অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নেয়নি।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ কেন মামলা নেয়নি, সেটির বিষয়ে তিনি কিছু জানেন না।

তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, হোস্টেল থেকে চুরি হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় অভিযোগ দিয়েছেন। সেটির তদন্ত চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক