আসামে ছয় বাংলাদেশি গ্রে প্তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আসামে ছয় বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:২১:৪৬ পূর্বাহ্ন

আসামে ছয় বাংলাদেশি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রেবেশের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

দেশটির সংবাদমাধ্যম নর্থইস্টটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জ জেলায় প্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, তারিক আনোয়ার, দয়াল মাল, মনু মাল, শাহজাহান মিয়া, জয়নব সাপুরিয়া এবং খলিমুর মাল।

আসামের করিমগঞ্জ জেলার সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছে আসাম পুলিশ।

স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মাঝে সমন্বয়ের পর গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেছেন, ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন রোধে রাজ্য সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।


 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক